মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান  শেখের মৃত্যুদণ্ডের আদেশ

মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান শেখের মৃত্যুদণ্ডের আদেশ

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিবেদক:

মাগুরার শ্রীপুর উপজেলায় বিগত ২০২২ সালে সংঘটিত এক অবুঝ শিশুকে পাশবিক নির্যাতন ও নৃশংসভাবে হত্যার দায়ে হাসান শেখ (২৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের পুত্র।

আদালত ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ বিকেলে ভুক্তভোগী শিশুটি নিজের বাড়ির পাশের একটি ফসলি জমিতে যাওয়ার পর হঠাৎ নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার একপর্যায়ে শ্রীপুর উপজেলার একটি পেঁপেবাগান সংলগ্ন নির্জন বাঁশঝাড়ের ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই পৈশাচিক ও নির্মম ঘটনার দুই দিন পর, শিশুটির বাবা বাদী হয়ে হাসান শেখকে একমাত্র আসামি করে শ্রীপুর থানায় একটি নিয়মিত ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির সুষ্ঠু তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া, নির্ভরযোগ্য সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আজ আদালত আসামি হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতের এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাখাওয়াত হোসেন গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

এদিকে দীর্ঘ চার বছর পর আদালতের এই কাঙ্ক্ষিত রায়ে স্বস্তি প্রকাশ করেছেন নিহত শিশুর পরিবার। অশ্রুভেজা চোখে শিশুটির মা আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সরকারের কাছে আকুতি জানান, যেন এই নরপিশাচের ফাঁসির রায় অনতিবিলম্বে এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

সাংবাদিকদের 'বেরিয়ে যেতে' বললেন মাগুরার ডিসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *