যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষা সম্পন্ন : অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১

যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষা সম্পন্ন : অনুপস্থিত ৮৩৮, বহিষ্কার ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

চলতি বছরের এইচএসসি পরীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চারটি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৮৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ভূগোল তত্ত্বীয় প্রথম পত্র (বিষয় কোড-১২৫) পরীক্ষায় ২৪০টি কেন্দ্রের মধ্যে ২১১টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ২৯ হাজার ২০১ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৮৩৪ জন অনুপস্থিত থাকে। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে যশোরের মণিরামপুর উপজেলার কেন্দ্র নং-৩১৩ থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, বিকালে অনুষ্ঠিত উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় প্রথম পত্র (১২৮), আরবি প্রথম পত্র (১৩৩) ও পালি প্রথম পত্র (১৩৯) পরীক্ষায় ২৪০টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে মোট ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন অংশ নেয়। এ তিন বিষয়ে অনুপস্থিত ছিল ৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *