শার্শায় অজ্ঞাত বাসের ধাক্কায় ট্রলি চালক ক্ষতবিক্ষত

শার্শায় অজ্ঞাত বাসের ধাক্কায় ট্রলি চালক ক্ষতবিক্ষত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার নাভারন-কচুমরা এলাকায় বেপরোয়া গতির এক অজ্ঞাত বাসের ধাক্কায় রাহাত (২১) নামের এক তরুণ ট্রলি চালক গুরুতরভাবে আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত রাহাত উপজেলার ছোট মান্দারতলা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাইওয়ে ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাহাত তাঁর মালবোঝাই ট্রলিটি চালিয়ে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রলিটি কচুমরা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও অনিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস ট্রলিটিকে সজোরে ধাক্কা দিয়ে পিষে দিয়ে চলে যায়। বাসের তীব্র ধাক্কায় ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক রাহাত পিচঢালা সড়কের ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে  আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ফাইল ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *