স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ জন চোরাকারবারিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযানে আটককৃত আসামিরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮) এবং ঝিকরগাছা থানার বেলেবটতলা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মোঃ আঃ আজিজ (৪৫)।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ১৫ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন, ৭৯টি শাড়ি, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৫ ৪০ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়েরের পর বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।ছবি সংগৃহীত। ছবি সংগৃহীত।


