৩ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুই কারবারি গ্রেপ্তার

৩ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ দুই কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) লালমনিরহাট জেলা কার্যালয়ের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল লালমনিরহাট সদর এলাকার কৌশলগত পয়েন্টে অবস্থান নেয়। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে তার ভেতর থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *