২ টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

২ টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বিশেষ আভিযানিক দল এসআরবি-১ অভিযান চালিয়ে ভারী দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে আসামির কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

এসআরবি-১ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানাধীন জানাকুর গ্রামস্থ এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী বা অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে—এমন গোপন খবর পেয়ে এসআরবি-১-এর একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে জানাকুর গ্রাম থেকে উক্ত আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে তল্লাশি চালিয়ে উক্ত ২ টি প্রিমিয়াম কোয়ালিটির বিদেশী পিস্তল, ৪ টি সচল ম্যাগাজিন ও ৬ রাউন্ড রিভলভার/পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

তবে তদন্তের স্বার্থে এবং সহযোগী বাকিদের আইনের আওতায় আনতে গ্রেপ্তারকৃত আসামির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আভিযানিক দলটি।

এসআরবি-১ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাকে হস্তান্তর করা হচ্ছে। এ ছাড়া ওই এলাকায় অস্ত্র চোরাচালান ও অস্ত্রধারী গ্যাংগুলোর মূল উৎসে পৌঁছাতে গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত রাখা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *