২০ হাজার পিস ইয়াবাসহ ইমান গ্রেফতার

২০ হাজার পিস ইয়াবাসহ ইমান গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় এক ঝটিকা ও বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইমান হোসেন (৪৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্র জানায়, বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সূত্রাপুর বিভাগের কার্যালয়ের সামনে বিশেষ তল্লাশি চৌকি পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ইমান হোসেনকে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে প্রাপ্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত ইমান হোসেন দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া এলাকাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইয়াবা ও অন্যান্য মাদকের পাইকারি ও খুচরা কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরুরি অবতরণের পর ঢাকায় রোগীর মৃত্যু

শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী : ধূমপানের অপরাধে সহযোগী অধ্যাপক বরখাস্ত

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *