যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির অভিযান : স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির অভিযান : স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের রুট ভেস্তে দিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৪ লক্ষাধিক টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার দুপুর ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে ময়ুর (৪২) নামে এক ব্যক্তির দেহে কৌশলে লুকানো অবস্থায় ১৯২.৪৫ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, ১টি স্মার্টফোন এবং নগদ ১,৬০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামী ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী স্বীকার করে যে, সে উক্ত স্বর্ণের চালানটি ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত ২ টি স্বর্ণের বারের বাজারমূল্য ৪৪,৫৯,০৬৬ টাকা এবং মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট সিজারমূল্য ৪৪,৭০,৬৬৬ (চুয়াল্লিশ লক্ষ সত্তর হাজার ছয়শত ছেষট্টি) টাকা নির্ধারণ করা হয়েছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *