১৯ কেজি গাঁজাসহ শীর্ষ কারবারি ‘মনজুরা বুড়ী’সহ গ্রেপ্তার ৫

১৯ কেজি গাঁজাসহ শীর্ষ কারবারি ‘মনজুরা বুড়ী’সহ গ্রেপ্তার ৫

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক দুই স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মোছাঃ মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ী’ (৬০)-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, যশোর। ২২ আগস্ট ২০২৬ শনিবার সন্ধ্যায় ও রাতে যশোর কোতোয়ালি মডেল থানাধীন দুটি পৃথক এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম অভিযান ও মামলা: ২২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত প্রথম অভিযানে যশোর-মাগুরা মহাসড়কের রাজাপুর জামতলা বাজার সংলগ্ন ‘ইতি ট্রেডার্স’-এর পশ্চিমে ‘সাইরা পরিবহন’ নামে একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসে অবস্থানরত চার যাত্রীর কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর বাঘারপাড়ার দরাজহাটের চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মনজুরা বুড়ী’ (৬০), কুষ্টিয়া দৌলতপুরের বাহিরমাদী এলাকার মোঃ আব্দুর রাজ্জাক (৫৩) ও মোঃ সোহেল রানা (২২), এবং যশোর কোতোয়ালি থানা এলাকার মোঃ আব্দুল গনি (৫৪)। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

দ্বিতীয় অভিযান ও মামলা: একই দিন রাত সোয়া ৯টার দিকে অপর এক অভিযানে বারান্দীপাড়া ঢাকা রোড সংলগ্ন ‘জামিয়া কাসিমিয়া আরাবিয়া মাদ্রাসার’ পাশে এক অটোরিকশা গ্যারেজে অভিযান চালানো হয়। গ্যারেজের ভেতরে খাটের নিচে লুকানো অবস্থায় ৩ কেজি গাঁজাসহ মোঃ মামুন হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি বারান্দীপাড়া খেজুর বাগান এলাকার স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন।

ডিএনসি যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বরপুত্র ও চিহ্নিত নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে জেলা জুড়ে এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার প্রবীণ আইনজীবী ইমদাদুল হক দুলু আর নেই, কীর্তিপুরে দাফন সম্পন্ন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *