স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে : ঝিনাইদহে রাশেদ খান

স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে : ঝিনাইদহে রাশেদ খান

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন কিন্তু স্থানীয় নির্বাচনে এ সুযোগ দেওয়া হবে না । দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই । আজ সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, লোডশেডিং নিয়ে দেশের জনগণ চরম কষ্টে আছে । আমরা তা অনুধাবন করছি । এবং চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে উত্তরনের । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন । এর আগে কোন প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেনি । জ্বালানী তেলের যে সংকট তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃস্ট । তারপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে । অন্যদিকে বিদ্যুতের যে সমস্যা তা বিগত আওয়ামীলীগের লুটপাটের কারণে ও ইন্টেরিম সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতকে সরকারের সহযোগিতা করা উচিত । কল্যান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরীয়াহ আইন রয়েছে ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যানরা । ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *