১৬ ভোটে ফারুকের বাজিমাত, সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জিতলেন নান্নু আবীর

১৬ ভোটে ফারুকের বাজিমাত, সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জিতলেন নান্নু আবীর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশনের বহুল প্রত্যাশিত পরিচালনা পর্ষদ নির্বাচন। নতুন ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণের সঞ্চার ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোটাভুটির চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে ১৬ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছেন ফারুক হোসেন। এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী লিটু আনাম লাভ করেন ১১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নান্নু আবীর ১৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন; তাঁর শক্ত প্রতিদ্বন্দী সামিউল আলীম সৌরভ ঝুলিতে তোলেন ৭ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যান্য পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিল্লাল হোসেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন পান ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৫ ভোট পেয়ে জয়ী হন সুমন হোসেন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী আল আমিন সংগ্রহ করেন ১২ ভোট।

এ ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে আব্দুস সালাম, কোষাধ্যক্ষ পদে এম. ই. এ. মুন্না বাসার এবং কার্যকরী সদস্য পদে অনিমেষ দাস, শরিফুল ইসলাম জুনিয়র ও পাপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হন।

পুরো নির্বাচনটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচনী কমিশনার ডা. স্বপন বিশ্বাস। তাঁকে এই কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন এম. ই. এ. মুন্না বাসার, মো. হীরা, মো. ইমরান চৌধুরী (কাজল বাবুর্চি), মো. ফকরুল হোসেন, আলমগীর হোসেন ও হাসান আব্দুর রব (মান্তু)।

নির্বাচনের সফল সমাপনীতে সংগঠনের সকল সাধারণ সদস্য নবনির্বাচিত পর্ষদকে উষ্ণ অভিনন্দন জানান এবং ক্যাটারিং খাতের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ ও সার্বিক কল্যাণে নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা রাখবে বলে গভীর আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিকে মিড ডে মিল চালু হবে

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নির্বাচনের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সাবু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *