সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের ঢাকা রোডের বারান্দিপাড়া কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর সদর-৩ আসনের প্রার্থী ডিপি আব্দুল কাদের, যশোর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক মো. শাহাবুদ্দিন বিশ্বাস এবং দপ্তর সম্পাদক নুরই আলী মামুন।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভায় যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *