শিশুদের বই পড়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান : যশোর ইনস্টিটিউটে প্রতিমন্ত্রী অমিত

শিশুদের বই পড়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান : যশোর ইনস্টিটিউটে প্রতিমন্ত্রী অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে প্রায় ১৭ বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫০ লাখ টাকার অনুদান অতি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) যশোর ইনস্টিটিউট চত্বরে পাঁচ দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাসের কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, বিএনপি সরকারের সময় তারেক রহমান যশোর সফরে এসে ঐতিহ্যবাহী এই যশোর ইনস্টিটিউটের বই সংগ্রহ বৃদ্ধি ও প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহের মাধ্যমে পাঠাগারটিকে আধুনিক রূপ দিতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন। নানা প্রতিকূলতায় এতদিন বিষয়টি ঝুলে থাকলেও সেই কাঙ্ক্ষিত উদ্যোগ খুব শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে।

শিশু-কিশোরদের জন্য পাঠবান্ধব পরিবেশ গড়ার তাগিদ দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী প্রজন্মের মেধা ও সৃজনশীলতার মানসিক বিকাশ ঘটাতে হলে মানসম্মত ও আকর্ষণীয় বই সংগৃহীত রাখতে হবে। যাতে অভিভাবকেরাও তাঁদের সন্তানদের সঙ্গে নিয়ে বই পড়া ও জানার চর্চা চালিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, যশোর ইনস্টিটিউটকে কেবল একটি পাঠাগার নয়, বরং শিশু, তরুণ ও অভিভাবকদের মিলনমেলায় রূপ দিয়ে একটি সর্বজনীন ও প্রাণবন্ত জ্ঞানচর্চার কেন্দ্র বানিয়ে তুলতে হবে। একটি সুস্থ সমাজ বিনির্মাণে সবাইকে নিয়মিত বইমেলা পরিদর্শন এবং বই কেনার অভ্যাস গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং যশোর ইনস্টিটিউটের যৌথ সহযোগিতায় ১৫ আগস্ট থেকে আগামী ১৯ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ বইমেলা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *