যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুততম সময়ে পৌঁছে দিতে ‘iBAS++’ পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদানের ঐতিহাসিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) এই উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

উদ্বোধনী আয়োজনটির যশোর প্রান্তে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে সরাসরি এই কল্যাণ সুবিধার চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আধুনিক প্রযুক্তিনির্ভর ‘iBAS++’ পদ্ধতির ফলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তাঁদের অবসরোত্তর ভাতা ও কল্যাণ সুবিধার অর্থ কোনো রকম মধ্যস্বত্বভোগী বা দীর্ঘসূত্রতা ছাড়াই সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যাংক হিসাবের মাধ্যমে হাতে পাবেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অবসরপ্রাপ্ত শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এই ডিজিটাল অটোমেশন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে শিক্ষক-কর্মচারীরা সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *