শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীসেবা জোরদারে বাউবি ট্রেজারারের দিকনির্দেশনা

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীসেবা জোরদারে বাউবি ট্রেজারারের দিকনির্দেশনা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামগ্রিক শিক্ষা কার্যক্রমের গুণগত পরিবর্তন ও শিক্ষার্থীসেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে যশোর আঞ্চলিক কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) তিনি উক্ত আঞ্চলিক কার্যালয়ে এসে পৌঁছান এবং কেন্দ্রটিতে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শনকালীন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও পরিচালক সেখ সোহেল আহমেদ। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি হলো প্রান্তিক ওদূর-শিক্ষার শিক্ষার্থীদের যথাসময়ে উপযুক্ত সেবা দেওয়া। এ জন্য তিনি প্রশাসনিক কাজে আরও বেশি দক্ষতা আনার পাশাপাশি শিক্ষার্থীসেবার পরিধি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক মান বজায় রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশ করা বিশেষ স্মারক ‘আলোকবর্তিকা’-র কপি ট্রেজারার ও বিশেষ অতিথির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে অর্পণ করেন কেন্দ্র পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *