স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিজ্ঞাপন
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাশ এবং সাধারণ সম্পাদক শ্রী নীল কমল সিংহ। এছাড়াও উপজেলার ৩২টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিচ্ছদ্র নিরাপত্তা, ফায়ার সার্ভিস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রতিমা বিসর্জনের সময় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, কোনো ধরনের অপপ্রচারের সুযোগ না দিয়ে এবং সব ধর্মের মানুষের সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে পূজা উদযাপন নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ বাহিনী ও পূজা উদযাপন কমিটিকে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়। ছবি সংগৃহীত।

