শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবির সফলভাবে দায়িত্ব পালন

শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবির সফলভাবে দায়িত্ব পালন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অত্যন্ত সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

গত বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের সফল সমাপ্তি ঘটে।

বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ২৯টি এবং যশোর শহরের ২০টি পূজামণ্ডপসহ যশোর রিজিয়নের অধিনায়নাধীন মোট ২২২টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় দুই হাজার বিজিবি সদস্য। সীমান্তসংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ জোর দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ছাড়াও গোপালগঞ্জসহ মোট ৭টি জেলার ৩৭টি উপজেলায় সীমান্তের কাছাকাছি এলাকা এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরে স্থাপিত ৫৮টি স্থায়ী বেইজ ক্যাম্প থেকে সার্বক্ষণিক পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল ও নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাখা হয়েছিল। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সুসমন্বয় রেখে বিজিবি দায়িত্ব পালন করে।

পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসনের বিশেষ অনুরোধে গোপালগঞ্জ জেলায় শারদীয় দুর্গোৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যশোর রিজিয়ন থেকে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। অত্যন্ত ধৈর্য, সুশাসন ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের কারণে গোটা অঞ্চলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সকলের সম্মিলিত চেষ্টা এবং বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতায় যশোর ব্যাটালিয়নসহ পুরো রিজিয়নজুড়ে দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। দেশের শান্তি, নিরাপত্তা ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে বিজিবি ভবিষ্যতেও একইভাবে জাগ্রত প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভারতে ৩ বছর পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি

চৌগাছায় সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ফের ৫ বোতল বিদেশি মদসহ ঘোপের রাজা গ্রেফতার

শার্শায় ৫০ পিস ইয়াবাসহ বেনাপোলের যুবক আটক

জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস ঘিরে জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি

শেখহাটি তরফ নওয়াপাড়া থেকে শীর্ষ ছিনতাইকারী রাজা গ্রেফতার

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে সারের ডিলারশিপ বণ্টনের অভিযোগ

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের ...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *