জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস ঘিরে জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি

জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস ঘিরে জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন আগামী ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও যশোর উন্নয়নের কারিগর মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী এবং ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে যশোর জেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এই যৌথসভায় জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

যৌথসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, স্মরণসভা, দোয়া মাহফিল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পালিত হবে। এছাড়া ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, জাতীয় নেতা তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণ জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং বিএনপির দুর্দিনের পরীক্ষিত কাণ্ডারি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও অসামান্য অবদান যশোর তথা সমগ্র দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের ফসল ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই যৌথসভায় বিএনপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন এবং নির্ধারিত কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভারতে ৩ বছর পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি

চৌগাছায় সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ফের ৫ বোতল বিদেশি মদসহ ঘোপের রাজা গ্রেফতার

শার্শায় ৫০ পিস ইয়াবাসহ বেনাপোলের যুবক আটক

শারদীয় দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবির সফলভাবে দায়িত্ব পালন

শেখহাটি তরফ নওয়াপাড়া থেকে শীর্ষ ছিনতাইকারী রাজা গ্রেফতার

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে সারের ডিলারশিপ বণ্টনের অভিযোগ

যশোরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন : ওয়াচ টাওয়ারে বসে প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের ...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *