রায়পাড়ার শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ আবারও শ্রীঘরে

রায়পাড়ার শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ আবারও শ্রীঘরে

স্ফুলিঙ্গ ডেক্স :

যশোর শহরের অপরাধ জগতের অন্যতম চেনা মুখ ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে কারাগারের ফটক থেকে ফের আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একটি মামলায় জামিন পেয়ে সোমবার (১৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পরপরই প্রধান ফটকের সামনে থেকে তাকে নাটকীয়ভাবে আটক করা হয়। আটককৃত ইমন শহরের রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে তাকে বিগত ২০২৪ সালের ১৮ নভেম্বর কানাইতলা গ্রামে ঘটে যাওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘ভাগ্নে ইমন’ পুলিশের খাতায় একজন তালিকাভুক্ত ও কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে যশোর শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ জুন শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে পুলিশ তাকে প্রথম দফায় আটক করেছিল। পরবর্তীতে শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন আজিজ সিটি এলাকায় দেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোমবাতি ও হেরিকেন নিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিলের একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভাগ্নে ইমনের বিরুদ্ধে চাঁদাবাজি ও বোমাবাজির একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই তালিকাভুক্ত সন্ত্রাসীকে কোনো ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের এই ধরণের কড়া ও প্রতিরোধমূলক ব্যবস্থা ভবিষ্যতেও চলমান থাকবে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *