যশোর হাসপাতালে সোনার চেইন ছিনতাইকালে ফরিদপুরের নারী আটক

যশোর হাসপাতালে সোনার চেইন ছিনতাইকালে ফরিদপুরের নারী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীর গলার সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগে আমেনা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।

অভিযোগকারী রাবেয়া খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার মোকসেদ আলীর স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে যান। পরে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালে পেছন থেকে আমেনা খাতুন তাঁর গলার সোনার চেইন নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন রাবেয়া।

বিষয়টি টের পেয়ে রাবেয়া খাতুন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আমেনাকে হেফাজতে নেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *