স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনস্থ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় শাড়ী, ৪টি কম্বল, ৬টি খাদ্য সামগ্রী এবং ১৫টি কসমেটিক্স পণ্য জব্দ করে।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, আটককৃত এসকল অবৈধ চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ছবি সংগৃহীত।
