যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ভুলে দুই বছরের শাস্তি পাচ্ছেন ১৬৮৪ পরীক্ষক

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ভুলে দুই বছরের শাস্তি পাচ্ছেন ১৬৮৪ পরীক্ষক

শহিদ জয় :

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুলের কারণে যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে দুই বছরের জন্য খাতা দেখা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের মূল্যায়নের ভুলে ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণের পর নতুন করে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৩০৪ জনের। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্ভুল ফলাফল প্রকাশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষকদের এ ধরনের গাফিলতি বা ভুল কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। খাতা মূল্যায়নে ভুল করা পরীক্ষকদের আগামী দুই বছর এসএসসি পরীক্ষার খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না। শৃঙ্খলা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন থেকে টানা সাত দিন পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময় ৮৮ হাজার ৯৭ জন পাস করা শিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন মোট ৭৪ হাজার ৭১৭টি পত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে পুনর্নিরীক্ষণের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ২ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে মূল ফলাফলে অকৃতকার্য হওয়া ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। এ ছাড়া ১ হাজার ৩০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।

পুনর্নিরীক্ষণের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসার বিষয়টি পর্যালোচনা করে খাতা মূল্যায়নে গাফিলতি ও ভুল করা পরীক্ষকদের শনাক্ত করা হয়। এ প্রক্রিয়ায় ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর তারা কোনো পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের সুযোগ পাবেন না। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *