যশোর ডিবি হেফাজতে সাতক্ষীরার তরুণী: উদ্ধারকৃত রহস্যময় বস্তুর জট খুলবে ল্যাবে

যশোর ডিবি হেফাজতে সাতক্ষীরার তরুণী: উদ্ধারকৃত রহস্যময় বস্তুর জট খুলবে ল্যাবে

 

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর যশোর শহরের ব্যস্ততম এলাকা মণিহার থেকে রহস্যজনক কিছু বস্তসহ শাপলা খাতুন স্বপ্না নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত বস্তুগুলো নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিহার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়। আটক তরুণী সাতক্ষীরা সদর উপজেলার আখতারুজ্জামানের মেয়ে।

পুলিশ জানায়, স্বপ্নার কাছে থাকা কয়েকটি ‘হিটসিন’ প্যাকেটে মোড়ানো অবস্থায় কিছু রহস্যজনক বস্তু পাওয়া যায়। প্যাকেটগুলো দেখে সাধারণ ইলেকট্রনিক যন্ত্রাংশ মনে হলেও এর ভেতরের বস্তুগুলো নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। বস্তুগুলো দেখতে কিছুটা অস্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা এটি কোনো উচ্চমাত্রার শক্তিশালী মাদকদ্রব্য হতে পারে। তবে নিশ্চিত না হয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই উদ্ধারকৃত নমুনার আলামত সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে। বর্তমানে শাপলা খাতুন স্বপ্না ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চালানের উৎস এবং গন্তব্য জানার চেষ্টা চলছে। ছবি সংগৃহীত

আরো পড়ুন

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *