যশোর জেনারেল হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হঠাৎ করেই হাম-রুবেলার নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ এই টিকা দেওয়া বন্ধ রাখায় দূর-দূরান্ত থেকে আসা শত শত অভিভাবক তাদের শিশুদের নিয়ে চরম বিপাকে পড়েছেন। হাসপাতালের ইপিআই কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে শেষমেশ খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।

ছবি স্ফুলিঙ্গ।

অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন চলায় হাসপাতালের নিয়মিত ইপিআই কেন্দ্রের হামের টিকাগুলো বিভিন্ন অস্থায়ী ক্যাম্পেইন বুথে স্থানান্তর করা হয়েছে। এর ফলে পৌর এলাকা ও হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের নিয়ে আসা অভিভাবকরা নিয়মিত কেন্দ্রে এসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। যদিও বিসিজি বা অন্যান্য নিয়মিত টিকাদান সচল রয়েছে, তবে শুধুমাত্র হামের টিকার জন্য অভিভাবকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাইরের বুথগুলোতে ভিড় করতে হচ্ছে।

হাসপাতালে আসা একাধিক অভিভাবক অভিযোগ করেছেন, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে শিশুদের নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টসাধ্য। হাসপাতালে নিয়মিত সেবা চালু থাকলে এই বিড়ম্বনায় পড়তে হতো না। ক্যাম্পেইন চলাকালীন কেন নিয়মিত সেবাটি বন্ধ রাখা হলো, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

হাসপাতালের ইপিআই শাখা থেকে জানানো হয়েছে, সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও আগামী ১৮ এপ্রিলের পর থেকে পুনরায় আগের নিয়মে হামের টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে জনভোগান্তির বিষয়টি আমলে নিয়ে যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, “ক্যাম্পেইনের কারণে নির্দিষ্ট স্থানে টিকার ব্যবস্থা করা হয়েছিল। তবে অভিভাবকদের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পেইনের পাশাপাশি হাসপাতালের ইপিআই সেন্টারেও পুনরায় হাম-রুবেলার টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ১৮ এপ্রিলের পর সব কেন্দ্রেই নিয়মিত কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে।”

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *