যশোরে ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬ জন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে ভর্তি ৬ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক প্রতিবেদনে (৬ অক্টোবর ২০২৬) এ তথ্য জানা গেছে।

ডেঙ্গু পরিস্থিতি: সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৩২ জনে।

বর্তমানে যশোর জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মোট ১,৪৬৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে অভয়নগরে (৬৪৯ জন)। এরপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩১৯ জন, কেশবপুরে ১৯৩ জন, শার্শায় ১৩৮ জন এবং বাঘারপাড়ায় ১৪৬ জন আক্রান্ত হয়েছেন।

হাম পরিস্থিতি: এদিকে জেলার হাম সংক্রান্ত পৃথক প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন রোগী ও ছুটি পাওয়া রোগী সকলেই যশোর সদর ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যবধি জেলায় মোট ৯৪৫ জন সন্দেহজনক হামের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৬৩ জনের দেহে হামের নিশ্চিত উপস্থিতি পাওয়া গেছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে মোট ৩০ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন (যশোর সদরে১৯ জন, কেশবপুরে ৮ জন এবং মনিরামপুরে ৩ জন)।

জেলা সিভিল সার্জন ডা: মো: মাসুদ রানা জানান, ডেঙ্গু ও হাম রোগীদের সুষ্ঠু চিকিৎসা সেবায় সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *