যশোরে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সারাদেশের ন্যায় যশোরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ১০ মে পর্যন্ত জেলার ৮টি উপজেলায় একযোগে এই টিকাদান কর্মসূচি চলবে।

​যশোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে জেলার ৮টি উপজেলার ২ হাজার ২৫৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ২ লাখ ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।

​এর আগে রোববার দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, সম্প্রতি শিশুদের মধ্যে হামের উপসর্গ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। যশোরে এখন পর্যন্ত ৩৭২ জন শিশুর পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৫ জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​হামের ঝুঁকি বিবেচনায় গত ৫ এপ্রিল দেশের ৩০টি উপজেলার সাথে যশোর সদর উপজেলাতেও জরুরি টিকাদান শুরু হয়েছিল। ওই সময় সদরের ৭৪ হাজার ৪০০ শিশুকে টিকা দেওয়া হয়। এবার পুরো জেলার ৮টি উপজেলাকে এই গণ-টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাম একটি ছোঁয়াচে রোগ, তাই শিশুদের সুরক্ষায় টিকা দেওয়া অপরিহার্য। তিনি কোনো প্রকার গুজবে কান না দিয়ে এবং আতঙ্কিত না হয়ে সময়মতো শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে টিকা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *