যশোরে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রিপন মৃধা নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে স্বর্ণের একটি বড় চালান যশোর হয়ে বেনাপোল সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রিপন মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো এনে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *