যশোরে রহস্যময় সেই বস্তুর জট খুলল: ডিবি বলছে ওটি ছিল আইস তৈরির কাঁচামাল

যশোরে রহস্যময় সেই বস্তুর জট খুলল: ডিবি বলছে ওটি ছিল আইস তৈরির কাঁচামাল

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের মণিহার এলাকায় ঈগল পরিবহনের বাস থেকে আটক শাপলা খাতুন ওরফে স্বপ্নার সেই রহস্যময় বস্তু নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটল। আটকের সময় প্যাকেটের মধ্যে থাকা বস্তু গুলোর ভিতরে সাধারণ কোনো কেমিক্যাল নাকি অন্য কিছু তা নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে কিছুটা অস্পষ্টতা থাকলেও, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিশ্চিত করেছে যে এগুলো ছিল উচ্চমাত্রার মরণনেশা মাদক ‘ক্রিস্টাল আইস’ বা মেথামফেটামিন তৈরির মূল কাঁচামাল।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মণিহার সিনেমা হল সংলগ্ন বাস কাউন্টার থেকে বিপুল পরিমাণ এই কেমিক্যালসহ স্বপ্নাকে আটকের পর জনমনে কৌতূহল সৃষ্টি হয়। ঘটনার সময় সাধারণ মানুষ বা বাস সংশ্লিষ্টরা  বস্তুটি ঠিক কী তা আঁচ করতে পারছিলেন না। এই নিয়ে স্থানীয়ভাবে গুঞ্জন ও বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়লেও ডিবি পুলিশ অত্যন্ত বিচক্ষণতার সাথে বিষয়টি খতিয়ে দেখে। পরবর্তীতে ডিবি পুলিশের চৌকস টিম নিশ্চিত করে যে, প্লাস্টিকের বস্তায় থাকা ২৫ কেজি সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড মূলত আন্তর্জাতিক মানের সিন্থেটিক ড্রাগ তৈরির উপকরণ।

ডিবি যশোরের এসআই অলক কুমার দে জানান, উদ্ধারকৃত এই বিশাল চালানের মাধ্যমেই ভয়ংকর মাদক আইস তৈরি করা সম্ভব। পুলিশ আরও জানায়, সাতক্ষীরা থেকে আসা এই নারী পাচারকারী সুকৌশলে সাধারণ রাসায়নিকের আড়ালে মাদকের এই কাঁচামালগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে পরিবহনে নিয়ে যাচ্ছিলেন। আটকের পর এই রহস্যময় পণ্যের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন হওয়ায় মাদক চক্রের বড় একটি পরিকল্পনা ভেস্তে গেল বলে ধারণা করা হচ্ছে। আটক শাপলা খাতুন ওরফে স্বপ্নাকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *