যশোরে ব্রাদার টিটোস হোমে বাংলা, ইংরেজি ও আরবি বানানের নিখুঁত উচ্চারণে মেতে উঠল শিশুরা

যশোরে ব্রাদার টিটোস হোমে বাংলা, ইংরেজি ও আরবি বানানের নিখুঁত উচ্চারণে মেতে উঠল শিশুরা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলা, ইংরেজি ও আরবি ভাষার শব্দ চয়ন এবং সঠিক বানান উচ্চারণের এক অনন্য মেধা প্রতিযোগিতায় মেতে উঠেছিল খুদে শিক্ষার্থীরা। শিক্ষকের মুখ থেকে শব্দ শুনতেই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে বর্ণ সাজিয়ে বানান বলার সুনিপুণ চেষ্টা করে তারা। শিশুদের এমন বুদ্ধিদীপ্ত ও বর্ণিল অংশগ্রহণে প্রাণবন্ত রূপ নেয় যশোর শহরের ঐতিহ্যবাহী লালদিঘির পাড়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রাদার টিটোস হোম’-এর আঙিনা।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিশেষ ‘বানানযুদ্ধ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রথম শ্রেণির শিক্ষার্থী রিসলিয়া রাবাব ও আয়েশা নাফিজার মধ্যে চলে দীর্ঘ সময় ধরে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা। তিন ভাষার বানান বলার এই মেধা লড়াইয়ে নিখুঁত নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত প্রথম স্থান অধিকার করে রিসলিয়া রাবাব। প্রতিযোগিতায় দ্বিতীয় হয় আয়েশা নাফিজা এবং তৃতীয় স্থান অর্জন করে সাদ ইবনে রহমান।

আয়োজনের দ্বিতীয় পর্বে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যকার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জুওয়াইরিয়া। এই পর্বে দ্বিতীয় স্থান লাভ করে আফ্রিদা এবং তৃতীয় হয় মারইয়াম রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেবল কোমলমতি শিক্ষার্থীরাই নয়, আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অভিভাবকেরাও। অভিভাবক আনন্দ পর্বে মেধার পরিচয় দিয়ে প্রথম স্থান লাভ করেন সাদিয়া আফরিন। এছাড়া দ্বিতীয় আয়েশা সিদ্দিকা ঐশি এবং তৃতীয় স্থান অর্জন করেন শেখ মাসুদ পারভেজ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপদের হাতে আকর্ষণীয় ক্রেস্ট ও বই তুলে দেন দৈনিক রানার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব। একই সাথে কৃতী শিক্ষার্থী ও বিজয়ী অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো।  ছবি সংগৃহীত। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *