যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহনের একটি বাস উল্টে গিয়ে চারজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল দশটার দিকে শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন—যশোরের মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।ছবি সংগৃহিত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *