যশোরে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও পূজা কমিটির যৌথ মতবিনিময়

যশোরে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও পূজা কমিটির যৌথ মতবিনিময়

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলাজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদে উৎসব উদযাপনের লক্ষ্যে যশোর জেলা পুলিশের উদ্যোগে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (কনফারেন্স রুম) জেলা পূজা উদযাপন পরিষদ কমিটি এবং পূজা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন এবং যশোর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি)।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন নির্ভয়ে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে পূজা মণ্ডপের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করেন।

তিনি পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দকে প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও নিবিড় সমন্বয় রক্ষা করার আহ্বান জানান।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে যশোরে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *