যশোরে ছেলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অসহায় মা

যশোরে ছেলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অসহায় মা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ভরণপোষণ না দেওয়া, নেশার টাকার জন্য শারীরিক নির্যাতন, বসতঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গর্ভধারিনী মা করিমন নেছা তাঁরই আপন ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বাসিন্দা প্রবীণ নারী করিমন নেছা বাদী হয়ে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে আসামি শুভর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

মামলার আরজি সূত্রে জানা যায়, অভিযুক্ত শুভ শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে বাড়ির নানা প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে আসছিল। মা-বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বা বাধা দিলে সে তাদের ওপর চড়াও হয়ে নির্মমভাবে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর রাতে মা-বাবা তাকে নেশার পথ ছেড়ে ভালো হওয়ার পরামর্শ দিলে শুভ ক্ষিপ্ত হয়ে বাবা-মাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা স্থানীয়ভাবে সালিশ-দরবার করলে তাদের দুজনকে সরাসরি হত্যা করা হবে বলেও সে হুমকি প্রদান করে।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বারবার স্থানীয়ভাবে আপস- মীমাংসার চেষ্টা করা হলেও আসামি সংশোধন না হওয়ায় বাধ্য হয়ে অসহায় মা আদালতের দ্বারস্থ হন। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *