যশোরে আ.লীগের হেভিওয়েট নেতাসহ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা

যশোরে আ.লীগের হেভিওয়েট নেতাসহ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সদর উপজেলার রামনগর এলাকায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের পরিকল্পনা ও নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে একঝাঁক নেতাকর্মীর ঝটিকা মশাল মিছিলের ঘটনায় বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে মোট ১৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে পুলিশ। এছাড়া একই সময়ে পৃথক দুটি নাশকতা মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে মোট ৯ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার প্রধান আসামিরা হলেন: সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক কাউন্সিলার হাজি সুমন, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাতাল বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, দলেননগরের হবিবর রহমান, উপশহরের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, উপশহরের মুনসুর আলী, চিমা, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু, চুরামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মুন্না, ঝুমঝুমপুরের জাভেদ, বালিglobালিয়াডাঙ্গার রবিউল ইসলাম, সুলতানপুরের শেখ সোহরাব হোসেন, ধর্মতলার বাবু পালোয়ান, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম রেজা, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, কাজীপাড়ার আবদুল্লাহ, নওদাগ্রামের শরিফুল ইসলাম, বাহাদুরপুরের কামরুজ্জামান, আমিরুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, ইব্রাহিম মেম্বার, জিরাট গ্রামের ইউসুফ, ঘোষপাড়ার টুটুল, মামড়াখোলার নুর-এ-আলম পলাশ, মীর আইয়ুব আলী, কচুয়ার মুক্ত খান, খোলাডাঙার টিটো গাজী, হুলিহট্ট গ্রামের আলমগীর হোসেন, খোলাডাঙার শিশু শাকিল, অন্তর, হ্যাচারীপাড়ার ছোট বাবু, সুজলপুরের গোপাল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লাবু, পুরাতন কসবার কামাল হোসেন পর্বত, মনি, জোলা আমদাবাদের শরিফুল, সোহান, বাবলু, ওয়াসেলা, রবি, জাহাঙ্গীর, আবদুল্লাহ, সুজন, পট্টি, শফিকুল ইসলাম সুজন, শাওন, সবুজ, আরিফ, আহাদুল, ডাবলু, কাজীপাড়ার মিলন, ষষ্ঠীতলার আনোয়ার হোসেন বাবু, বেজপাড়ার সাগর, হৃদয়, সুজন, নিপু, আকাশ, রনি, খড়কির আক্তারুজ্জামান ডিকু, জিসান, কসবা দিঘীর গোলাম, কারবালার হাফেজ, বকচরের আলিফ, বকচর চৌধুরীপাড়ার সুলতান মাহমুদ পরান, আলিফ, নীলগঞ্জ রোডের ইব্রাহিম, বকচরের জুয়েল, একই এলাকার মাসুদ রানা, গুলগুল্লামোড়ের সেলিম, ঘোপ বউবাজারের তামিম, ঘোপ বেলতলার হাসেম আলী, একই এলাকার সোহাগ, রাব্বী, ঘোপ কবরস্থান এলাকার পিয়াস, পাওয়ার হাউসপাড়ার লিখন, পুরাতন কসবার মইনুদ্দিন মিঠু, পুরাতন কসবার আরিফ, কামরুল ইসলাম, কাঠালতলার টাক টুটুল, পোলতাডাঙার বিপ্লব বকশী, খালধার রোডের জাহিদ হাসান টুটুল, বারান্দীপাড়ার কামাল হোসেন, কাজীপাড়ার জাহিদ হোসেন, ইকরামুল, আন্দুলপোতার ওহেদুল ইসলাম, ইমদাদুল সরদার, দলেননগরের রোকন হোসেন, সরোয়ার হোসেন, জোলা আমদাবাদের রবি, জামির, ডাবলু, তেঘরিয়ার জিয়াউর, সিরাজসিংহার ইকবাল মেম্বার, ডহরসিংহার শাহাজান, বাচ্চু, তাজমুল, কাজীপুরের মসলেম, সিরাজসিংহার মেহেদী হাসান মেম্বার, রামনগরের হাসানুর রহমান হাসু, মুকুল, টিপু, টুটুল, কামালপুরের নজরুল ইসলাম, রামনগরের রফিক মেম্বার, গোপালপুরের জাজিদুল রহমান পিন্টু, উপশহরের ইমরান হোসেন, রূপদিয়ার টুটুল, রামগড় বিহারী কলোনির ইমন, সাগর, রমজান, মোল্লাপাড়ার রাকিব, নরেন্দ্রপুর দফাদারপাড়ার আলমগীর হোসেন ভুট্ট, শ্রপদ্দী পূর্বপাড়ার হৃদয়, নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার সবুজ, চাউলিয়ার মোর্তজা, জিরাট রেলগেটের ইউসুফ, চাউলিয়ার জাহিদ, ডুমদিয়া খালপাড়ার আবু তালেব, একই গ্রামের ইমরান হোসেন, নীলগঞ্জ তাতীড়ার রিপন, হেলাঞ্চীর আবদুল আলীম, মুরাদ উদ্দীন, দীপংকর কুমার, গোবিন্দপুরের হাসিবুর রহমান, বাঘারপাড়ার পান্তাপাড়ার জিএম, রায়পুরের শেখ লিয়ন এবং সদর উপজেলার ডহরসিংহার মিজান।

ঘটনার পটভূমি ও গ্রেফতার: মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে খবর আসে রামনগর মুড়লী এলাকায় ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী সংগঠিত হয়ে ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে মশাল মিছিল বের করেছেন। মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। পরে জানা যায়, এই মিছিলের মূল আয়োজক ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

এ মামলায় গ্রেফতারকৃত ৫ জন হলেন— পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইনের আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেন।

এছাড়া পৃথক আরও দুটি নাশকতার মামলায় যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন— পুরাতন কসবার সোহাগ খলিফা, সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম, কোদালিয়ার সাবেক ইউপি মেম্বার আকরাম হোসেন এবং ধোপাখোলা গ্রামের সাবেক ইউপি মেম্বার মইনুর রহমান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *