অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই ডিলার গুণলেন জরিমানা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই ডিলার গুণলেন জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে সার বিক্রির অপরাধে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) রাত আটটার দিকে উপজেলার মরিচা বাজার ও শুভরাড়া বালুরঘাট বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির অপরাধে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজারের ‘মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্স’-এর মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া বালুরঘাট বাজারের ‘মেসার্স ভাই ভাই কৃষি স্টোর’-এর মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এ বিষয়ে জানান, ১ হাজার ৩৫০ টাকা সরকার নির্ধারিত মূল্যের প্রতি বস্তা (৫০ কেজি) টিএসপি সার কৃষকদের কাছে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অসাধু উপায়ে অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত নিয়ে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে হাতেনাতে অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে সার বিক্রি করে কৃষকদের হয়রানি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *