যশোরে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পুলিশ সুপার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

অপরাধ সভায় জেলার বর্তমান অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিবারণে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নতুন মামলা রুজু, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং জেলার বিভিন্ন থানায় চলমান গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা তদন্তের গুণগত মান বৃদ্ধি এবং পরোয়ানাভুক্ত আসামি ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন। তিনি বলেন, “জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্যকে আরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব রুহুল আমিন, জেলার সকল সার্কেল কর্মকর্তাগণ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ। এছাড়া সিআইডি যশোর, পিবিআই যশোর-এর প্রতিনিধিগণসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *