যশোরের সাবেক ডিবি ওসির ‘জুয়া’ মিশন : ৩২লাখ টাকা লেনদেনের দায়ে এবার বদলি!

যশোরের সাবেক ডিবি ওসির ‘জুয়া’ মিশন : ৩২লাখ টাকা লেনদেনের দায়ে এবার বদলি!

নিজস্ব প্রতিবেদক : অনলাইন জুয়ার সাইটে ৩২ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত ইমাউল হক ইতিপূর্বে যশোর ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বর ব্যবহার করে তিনি গত ২০ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন, যার বড় অংশই ব্যয় হয়েছে অনলাইন জুয়ায়।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক অনুসন্ধানী তথ্যে জানা যায়, ওসির ব্যক্তিগত নম্বরে (০১৭১২২৫৪***) বিভিন্ন উৎস থেকে টাকা এসেছে:

  • থানার পেছনের বিকাশ/নগদ দোকান থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকা।

  • কনস্টেবল আমজাদ, সাদ্দাম ও নাসিমের নম্বর থেকে কয়েক দফায় প্রায় ১০ লাখ টাকা।

  • মদিনা এজেন্ট হাউজ ও খালেক নামের ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা।

  • মিজানুর ও লন্ড্রি পিকআপ সার্ভিস থেকে আরও প্রায় ১২ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, ওসি এই বিপুল অর্থ এপিআই (API) সিস্টেম ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার সাইটে বিনিয়োগ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে ইমাউল হক দাবি করেছেন, তার মোবাইল ফোনটি হ্যাক করা হয়েছিল এবং অনলাইন জুয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বলে জানিয়েছেন। তবে ডিএমপির পক্ষ থেকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *