যশোরের শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার

যশোরের শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ও রাতে উপজেলার বাগাডাঙ্গা ও গোপীনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বাগাডাঙ্গা গ্রামের আমিনুর রহমান (৪১) এবং গোপীনাথপুর গ্রামের মহিন ইসলাম (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, আমিনুর রহমান বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার সন্দেহে তাদের আটক করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃত উভয়কে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *