আদালতে হাজিরের পর অসুস্থ হয়ে পড়েছেন যশোর জেলা আ’লীগ সভাপতি মিলন

আদালতে হাজিরের পর অসুস্থ হয়ে পড়েছেন যশোর জেলা আ’লীগ সভাপতি মিলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

একটি মামলায় আটক দেখানোর জন্য আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) আদালত প্রাঙ্গণে তাকে হাজির করার সময় এই অসুস্থতার ঘটনা ঘটে।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানা গেছে। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউতে (CCU) ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। তার পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তবে বৃহস্পতিবার ঠিক কোন মামলায় তাকে নতুন করে আটক দেখানোর জন্য আদালতে হাজির করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ডা. শাহাবুদ্দিন আহ্বায়ক ও আসাদুজ্জামান সদস্য সচিব নির্বাচিত

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঝুমঝুমপুর থেকে ৬২ বছর বয়সী অশোক বিশ্বাস নিখোঁজ

যশোরে পৃথক সহিংসতায় প্রকৌশলীসহ আহত ৫ : নিহত ২

বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

ঝিকরগাছাকে শান্ত ও নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *