যশোরের বারান্দীপাড়ায় দিনে-দুপুরে ‘পেরেক আলামিন’কে কুপিয়ে হত্যা!

যশোরের বারান্দীপাড়ায় দিনে-দুপুরে ‘পেরেক আলামিন’কে কুপিয়ে হত্যা!

হিদ জয় :

যশোর শহরের জনবহুল বারান্দী পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে আল-আমিন (২৮) ওরফে ‘পেরেক আলামিন’ নামে এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বারান্দী পাড়া লিচুতলা সংলগ্ন বাবুর সেগুনবাগান এলাকায় এ মর্মান্তিক ও চাঞ্চল্যকর রক্তপাতের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আল-আমিন যশোর পৌরসভার বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘পেরেক আলামিন’ নামে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত আল-আমিনকে নিরিবিলি সেগুনবাগান এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত সটকে পড়ে তারা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা মাঠে ও বাগানে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিথর দেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল ও তদন্তের কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত নিহতের খালাতো ভাই হাসান রক্তাক্ত মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল আলামত সংগ্রহ শুরু করেছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পাওয়া মাত্রই সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ থানা ও ডিবি পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে এবং কারা এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *