যশোরের দুই পয়েন্ট থেকে ১৭০ পিস ইয়াবাসহ ধরা ৪

যশোরের দুই পয়েন্ট থেকে ১৭০ পিস ইয়াবাসহ ধরা ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকের আস্তানা ও রুট নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শহরের পৃথক দুটি পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে ১৭০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চারজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে ডিবির একটি চৌকস দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় শহরের আরাবপুর ইউনিয়নের ধর্মতলা মোড়ে। সালাম বিশ্বাসের মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে ডিবি সদস্যরা দুজনকে ঘেরাও করে ফেলে। এ সময় স্থানীয় বড় ভেকুটিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ সাজ্জাদুল ইসলাম ওরফে শাকিল মাহমুদের হেফাজত থেকে ৪০ পিস এবং সুজলপুর দেবদার বাগান এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ জনি শেখের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

একই সময়ে ডিবির আরেকটি দল পুরাতন কসবা বিবি রোড আমবাগান মোড়ে অভিযান চালায়। ফয়সাল আহম্মেদের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার গুজরা গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ মাহফুজুর রহমান এবং যশোর শহরের পুরাতন কসবা কাজিপাড়া এলাকার মৃত রবিউল গাজির ছেলে মোঃ আরমান গাজি ওরফে শেখরকে আটক করা হয়। এ সময় মাহফুজুর রহমানের কাছ থেকে ৮০ পিস এবং আরমান গাজির কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুটি স্থান থেকে পুলিশ মোট ১৭০ পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে আটক চার আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *