মাদক ও কোটি টাকার চোরাচালানি মালামাল আটক

মাদক ও কোটি টাকার চোরাচালানি মালামাল আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। রোববার (১৭ মে) সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫ বোতল বিদেশি মদ, ভারতীয় ৩১টি শাড়ি, ১৭টি থ্রি-পিস, ৪টি ঘড়ি, ২ দশমিক ৫ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিক্যাল সামগ্রী, ২৫ দশমিক ৫ কেজি লাল চন্দন কাঠ (৮ পিস), ১০২টি চকলেট ও ২৭৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *