মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা করেছেন।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় কালীগঞ্জ থানা ক্যাম্পাসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নবাগত ওসি মাদকের অপব্যবহার নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ের শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল ও পরিচিতি বিনিময় করেন। এ সময় নবাগত ওসি কবির হোসেন বলেন, “গণমাধ্যমের কর্মীরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনারা যদি আমাকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করেন, তবে এই উপজেলার মানুষকে নিরাপদ রাখা সহজ হবে।” একই সংগে কালীগঞ্জকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে থানা পুলিশ সততা ও নিষ্ঠার সংগে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় থানার অন্যান্য কর্মকর্তার মধ্যে সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান ও এসআই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উচ্চকণ্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, মোহনা টিভির সোহেল আহম্মদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, এশিয়া পোস্টের হাবিব ওসমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ এবং কালের কণ্ঠের নয়ন খন্দকারসহ অন্য সাংবাদিকবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *