মহম্মদপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন যুগের সূচনা : রোড নেটওয়ার্ক বিষয়ক সেমিনার

মহম্মদপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন যুগের সূচনা : রোড নেটওয়ার্ক বিষয়ক সেমিনার

জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুর উপজেলায় টেকসই গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও পরিকল্পিত সড়ক সংযোগ নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ব্যবস্থাপনায় দিনব্যাপী ‘কোর রোড নেটওয়ার্ক’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি মাগুরার সিনিয়র সহকারী প্রকৌশলী মো: আব্দুল্লাহ আল কবির।

উক্ত কর্মশালায় সদস্য সচিবের দায়িত্ব পালন ও পুরো কার্যক্রম সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডু। বিশেষ আলোচক হিসেবে কারিগরি বিভিন্ন দিক নিয়ে বিশদ উপস্থাপনা পেশ করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের প্রতিনিধি তথা এলজিইডির জিআইএস স্পেশালিস্ট মো: মাহফুল হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজক সূত্র জানায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত গুণগত মান বৃদ্ধি, জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ এবং সড়ক উন্নয়ন কাজের অগ্রাধিকার সঠিক ও স্বচ্ছতার সাথে নির্ধারণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো: মতিউর রহমান, লোহাগড়া উপজেলার এস.এম.এ. আহাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান।

এ ছাড়াও উপজেলার বাবুখালী, বিনোদপুর, দিঘা, রাজাপুর, বালিদিয়া, মহম্মদপুর, পলাশবাড়ীয়া ও নহাটা ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যানবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো: মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা। অন্যান্যের মধ্যে উপজেলা এলজিইডির সকল উপ-সহকারী প্রকৌশলী, কার্য-সহকারী ও হিসাবরক্ষণ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপস্থিত কারিগরি বিশেষজ্ঞরা জানান, আধুনিক ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিআইএস  প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে মহম্মদপুর উপজেলার অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়কগুলোর একটি সার্বিক ও যুগোপযোগী মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে কোন সড়কটি আগে নতুন করে নির্মাণ বা সংস্কার করা জরুরি, তা বস্তুনিষ্ঠভাবে বাছাই করা সহজতর হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *