মরহুম নয়ন চৌধুরী ছিলেন রাজপথের আপসহীন কাণ্ডারী : স্মরণে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন

মরহুম নয়ন চৌধুরী ছিলেন রাজপথের আপসহীন কাণ্ডারী : স্মরণে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সার্বিক আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও কাজী আজম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, নগর বিএনপির সভাপতি ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, দোয়া মাহফিলের পূর্বে সকালে শহরের কারবালা কবরস্থানে গিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শহরের আশ্রম রোডে মুদি দোকানের টিনের ছাউনি কেটে দুঃসাহসিক চুরি!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহেশপুরের যাদবপুরে ডোবার পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু

মণ্ডপগুলোতে কর্তৃত্ব নয়, স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখার নির্দেশনা জেলা বিএনপি সভাপতির

ঝিকরগাছায় আনন্দঘন পরিবেশে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহম্মদপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান : ভাঙা হলো অবৈধ স্থাপনা

মণিরামপুরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *