বেনাপোলে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী জব্দ

বেনাপোলে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

অদ্য ৯ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ৮৪টি শাড়ী, ৩টি কম্বল, ৫টি থ্রিপিস, ৯টি শালচাদর, ৫ প্যাকেট ফুসকা, ৫৫৭টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ২০১টি কসমেটিকস সামগ্রী সফলভাবে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এই সমস্ত চোরাচালানি মালামালের সর্বমোট বাজারমূল্য ১২,১৮,৩০০ (বারো লক্ষ আঠারো হাজার তিনশত) টাকা। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা এবং অবৈধ চোরাচালান রোধে ৪৯ বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় যশোরের জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *