বিএনপি নেতা পরিচয়ে মসজিদ নির্মাণ বন্ধের নজিরবিহীন অভিযোগ

বিএনপি নেতা পরিচয়ে মসজিদ নির্মাণ বন্ধের নজিরবিহীন অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে একটি মসজিদের সম্প্রসারণ কাজ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পরিচয়দানকারী ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২০ দিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে মসজিদ কমিটি। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, জায়গার সংকটের কারণে দীর্ঘদিন ধরে কষ্ট করে জুমার নামাজ আদায় করতে হচ্ছিল। এ অবস্থায় গত ৩ জুলাই জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে মসজিদ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কমিটি। সরকারি সহায়তা ও স্থানীয়দের অনুদানে নির্মাণসামগ্রী সংগ্রহ করে কাজও শুরু করা হয়।

অভিযোগ রয়েছে, কাজ শুরুর সময় ইসমাইল হোসেন এসে বাধা দেন এবং তার অনুমতি ছাড়া কাজ করা যাবে না বলে দাবি করেন। একপর্যায়ে তিনি সিমেন্টের দুটি খুঁটি ভেঙে ফেলেন বলেও অভিযোগ করেন মসজিদ কমিটির সভাপতি ইব্রাহীম খলিল। তিনি বলেন, বাধা দিতে গেলে ইসমাইল তাকে মারতে উদ্যত হন। পরে বিষয়টি স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান কনককে জানানো হলেও কোনো সমাধান হয়নি। ফলে গত ২০ দিন ধরে কাজ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইব্রাহীম খলিল আরও জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে বাধা দেওয়ায় তিনি ক্ষুব্ধ এবং এ ঘটনার প্রতিবাদ না হওয়ায় মসজিদ কমিটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার না করে ইসমাইল হোসেন বলেন, “নুরুজ্জামান কনক যে পর্যায়ের নেতা, আমিও সেই পর্যায়ের নেতা। তাকে বলে কোনো লাভ হবে না।”

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, নাভারণ ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই এবং ইসমাইল হোসেন নামে কোনো বিএনপি নেতাকে তিনি চেনেন না। তবে বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে বাধা দিয়ে থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *