আড়াই হাজার মিটার ক্ষতিকর চায়না দুয়ারী জাল উদ্ধার করে অগ্নিসংযোগ

আড়াই হাজার মিটার ক্ষতিকর চায়না দুয়ারী জাল উদ্ধার করে অগ্নিসংযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুরে দেশীয় প্রজাতির মাছের রেণু পোনা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নদী ও বিল থেকে উদ্ধার করা আনুমানিক আড়াই হাজার মিটার ক্ষতিকর ও অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ও বিশ্বকবির স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি এলাকার কপোতাক্ষ নদসহ সংলগ্ন বিভিন্ন মুক্ত জলাশয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন আনসার দলনেতাদের গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কপোতাক্ষ নদ ও আশপাশের বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে নদী ও জলাশয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কয়েকটি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার মিটার। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত জালগুলো এক জায়গায় জড়ো করে সর্বসাধারণের সামনে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীসহ স্থানীয় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দেশীয় মাছের অবাধ প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারী এবং কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অসাধু জেলেদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি তৎপরতা ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *