বাঘারপাড়ায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত যুবক চিকিৎসাধীন

বাঘারপাড়ায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত যুবক চিকিৎসাধীন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-নড়াইল মহাসড়কের দাঁতপুর এলাকার একটি ইটভাটার পাশ থেকে অচেতন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি বাঘারপাড়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই বাঘারপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আজ সোমবার দুপুর ১২:৫১ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং বাঘারপাড়া হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ জালাল আলম জানান, উদ্ধার হওয়া যুবকের জীবন বাঁচাতে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করেছে এবং তাঁর চিকিৎসার সার্বিক দেখভাল করছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত যুবকের পরনে ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ (ঝিকরগাছা এলাকা) লিখিত একটি গেঞ্জি রয়েছে। পুলিশ তাঁর সঠিক পরিচয় শনাক্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত যুবকের পরিচয় চিনে থাকেন বা তাঁর স্বজনদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত বাঘারপাড়া থানা অথবা বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *