বাইক ছিনতাইকারী জুবায়ের আটক : উদ্ধার হলো ছিনতাই হওয়া R15 V3 বাইক

বাইক ছিনতাইকারী জুবায়ের আটক : উদ্ধার হলো ছিনতাই হওয়া R15 V3 বাইক

স্ফুলিঙ্গ ডেক্স :

খুলনা মহানগরী ও আশপাশের জেলায় টানা অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি রেসিং মোটরসাইকেলসহ জুবায়ের খান নাহিন (২৫) নামে এক যুবককে আটক করেছে কেএমপির খালিশপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৩ আগস্ট ২০২৬ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার নিজ ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আসামি জুবায়েরকে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃত জুবায়ের বানিয়াখামার সিমেন্ট্রি রোড এলাকার মো. জসিম উদ্দিন খানের পুত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ খালিশপুর থানায় দায়েরকৃত পেনাল কোডের ৩৯২ ধারার একটি দস্যুতা ও ছিনতাই মামলায় (মামলা নং-১৫) জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারি অভিযান পরিচালিত হয়।

আসামিকে থানায় নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বীকারোক্তি ও দেয়া তথ্যের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশের একটি আভিযানিক দল মাদারীপুর সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার মূল আলামত হিসেবে ছিনতাই হওয়া ঢাকা মেট্রো-লা-৫৫-৭৮১৩ রেজিস্ট্রেশনধারী একটি R15 V3 মডেলের স্পোর্টস মোটরসাইকেল সফলভাবে উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে আসামিকে বিজ্ঞ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *