বকুলতলা জুলাই স্মৃতিস্তম্ভে হাজারো মানুষের ঢল!

বকুলতলা জুলাই স্মৃতিস্তম্ভে হাজারো মানুষের ঢল!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোর জেলা প্রশাসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচিতে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া জেলা প্রশাসন,পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

একই দিনে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয় মিছিল বের করে। জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো.নুরুজ্জামানের নেতৃত্বে মিছিলটি শহরের ঈদগাহ ময়দানের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অপরদিকে, শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান এবং সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

পরে জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *